প্রতিদিনের জরুরি দোয়া সমূহ

সকাল থেকে রাত পর্যন্ত প্রয়োজনীয় দোয়ার আরবি, বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলতসহ সাজানো এই গাইডে পাবেন জাহান্নাম থেকে মুক্তির দোয়া, বালা-মুসিবত থেকে হেফাজতের দোয়া, দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তির দোয়া, সাইয়্যিদুল ইসতিগফার, আয়াতুল কুরসী, ঘুম থেকে ওঠা ও ঘুমাতে যাওয়ার দোয়া এবং দৈনন্দিন জীবনে দোয়া অভ্যাসে আনার সহজ উপায়।

প্রতিদিনের দোয়া কেন গুরুত্বপূর্ণ:

রাসুলুল্লাহ (সা:) বলেছেন, “যে ব্যাক্তি আল্লাহর কাছে না চায়, তাঁর উপর তিনি অসন্তুষ্ট হন।” (সুনানে তিরমিজি, হাদিস: ৩৩৭৩)। উম্মতের ওপর রাসুলুল্লাহ (সা.)-এর অসংখ্য দয়ার মধ্যে একটি হলো, তিনি উম্মতকে আল্লাহ তাআলার কাছে চাওয়ার শিক্ষা দিয়েছেন। আমাদের ছোট-বড় সব প্রয়োজন পূরণে আল্লাহর কাছে কিভাবে আমরা আবেদন-নিবেদন পেশ করব তা শিখিয়েছেন। দোয়ার একটি বিশেষ উপকার হলো, এর মাধ্যমে গাফিলতি ও উদাসীনতা দূর হয়। কেননা গাফিলতি তথা আল্লাহকে ভুলে থাকার কারণেই গুনাহ হয়ে থাকে। এ জন্যই আল্লাহ তাআলা তাঁর বেশি বেশি স্মরণ ও জিকিরের নির্দেশ দিয়েছেন। কুরআনে স্বয়ং আল্লাহ তা’য়ালা বলেছেন , “হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। আর সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ঘোষণা করো।”
প্রতিদিন দোয়া করার সবচেয়ে বড় ফজিলত হলো, এটি মানুষের মনে শান্তি এনে দেয়। যখন কেউ দোয়া করে, তখন তার মনে আশা জন্মায় যে আল্লাহ তার কথা শুনছেন। এতে দুশ্চিন্তা কমে এবং মন হালকা হয়। নিয়মিত দোয়া মানুষের মানসিক শক্তি বাড়ায় এবং তাকে ধৈর্যশীল হতে সাহায্য করে।

সকাল থেকে রাত পর্যন্ত জরুরি দোয়ার তালিকা:

  • আল্লাহ তাআ’লার সন্তুষ্টি লাভের দোয়া
  • জাহান্নাম থেকে মুক্তির দোয়া
  • সকল বালা-মুসিবত থেকে হেফাজতের দোয়া
  • সকল দুশ্চিন্তা ও পেরেশানি থেকে মুক্তির দোয়া
  • মাখলুকের অনিষ্ট থেকে হেফাজতের দোয়া
  • ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তির আমল
  • হালাল রুজি ও ঋণ পরিশোধের দোয়া
  • সাইয়্যিদুল ইসতিগফার
  • আয়াতুল কুরসী
  • দুনিয়া ও আখিরাতের প্রশান্তির জন্য দোয়া
  • বিষধর প্রানীর ক্ষতি থেকে নিরাপত্তার দোয়া
  • ঘুম থেকে ওঠার দোয়া
  • ঘুমাতে যাওয়ার দোয়া

প্রতিটি দোয়ার আরবি, উচ্চারণ ও বাংলা অর্থ

আল্লাহ তাআ’লার সন্তুষ্টি লাভের দোয়া:

رَضِيْتُ بِاللهِ رَبـاًّ، وَبِاْلإِسْلاَمِ دِيْنـًا، وَبِمُحَمَّدٍ نَبِيـًّا

বাংলা উচ্চারণ: “রাদ্বীতু বিল্লাহি রব্বাওঁ ওয়াবিল ইসলামি দ্বীনাওঁ ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা।”

অর্থ: আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট।

ফজিলত: যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার এ দোয়া পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তা‘আলা তাকে সন্তুষ্ট করবেন। সুনানে তিরমিযী : ৩৩৮৯

জাহান্নাম থেকে মুক্তির দোয়া:

اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ

বাংলা উচ্চারণ: “আল্লাহুম্মা আজিরনী মিনান্ নার।”

অর্থ: হে আল্লাহ! আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন।

ফজিলত: যদি কেউ মাগরিবের নামাজ শেষ করে সাতবার এই দোয়াটি পাঠ করে এবং ঐ রাতেই তার মৃত্যু হয় তবে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। এমনিভাবে যদি ফজরের পর পাঠ করে এবং ঐ দিন তার মৃত্যু হয় তাহলে সে জাহান্নামে থেকে মুক্তি পাবে। সুনানে আবু দাউদ: ৫০৭৯

সকল বালা-মুসিবত থেকে হেফাজতের দোয়া:

بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلاَ فِي السّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ».

বাংলা উচ্চারণ: “বিসমিল্লাহিল্লাজী লা ইয়াদুররু মাআ’ছমিহী- শাইঊন ফিল আরদি ওয়ালা ফিছ্ছামাই ওয়াহু ওয়াছ ছামীউল আলীম।”

অর্থ: আল্লাহর নামে শুরু করছি, যার নামে শুরু করলে আসমান-জমিনের কোন বস্তু ক্ষতি সাধন করতে পারে না। আর তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞ।

ফজিলত: হাদিস শরিফে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি সকাল-সন্ধ্যা তিনবার উপরোক্ত দোয়াটি পাঠ করবে, আল্লাহ তা‘আলা তাকে আসমানি-যমিনি সকল মুসীবত থেকে হেফাজত করবেন। সুনানে আবুদাউদ : ৫০৮৮

সকল দুশ্চিন্তা ও পেরেশানি থেকে মুক্তির দোয়া:

«حَسْبِيَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ عَلَيهِ تَوَكَّلتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ»

বাংলা উচ্চারণ: “হাসবিআল্লাহু লা-ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া রব্বুল আরশিল আজীম।” -সুরা তাওবা : ১২৯

অর্থ: আমার জন্য আল্লাহ যথেষ্ট, যিনি ব্যতীত আর কোন উপাস্য নেই। আমি তাঁর ওপর ভরসা করলাম। আর তিনিই মহান আরশের অধিপতি।

ফজিলত: যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এ আয়াতটি সাতবার পাঠ করবে তাকে সকল পেরেশানী থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তা‘আলা যথেষ্ট হবেন। -সুনানে আবূ দাঊদ : ৫০৮১

মাখলুকের অনিষ্ট থেকে হেফাজতের দোয়া:

«أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ».

বাংলা উচ্চারণ: “আউযু বিকালিমা-তিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।”

অর্থ: আমি আল্লাহর পূর্ণাঙ্গ কালিমাসমূহের দ্বারা যাবতীয় সৃষ্টির অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি।

ফজিলত: যে ব্যক্তি সকাল-বিকাল উক্ত দোয়া তিনবার পাঠ করবে সে সকল কষ্টদায়ক প্রাণী থেকে হেফাজতে থাকবে। যদি বিষাক্ত কিছু তাকে দংশন করে তবুও তার কোন ক্ষতি হবে না। সহিহ মুসলিম : ২৭০

ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তির আমল:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

বাংলা উচ্চারণ: “আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মী, ওয়াল হুযনি, ওয়া আউযুবিকা মিনাল আজযি, ওয়াল কাছালি, ওয়া আউযুবিকা মিনাল বুখলি, ওয়াল জুবনি, ওয়া আউযুবিকা মিন গালাবাতিদ দাইনি, ওয়া ক্বাহরির রিজাল।”

অর্থ: হে আল্লাহ! আমি তোমার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে, আরও আশ্রয় নিচ্ছি অক্ষমতা ও অলসতা থেকে, আরও আশ্রয় নিচ্ছি কৃপণতা ও কাপুরুষতা থেকে আরো আশ্রয় নিচ্ছি ঋণের প্রবলতা ও মানুষের চাপপ্রয়োগ থেকে।

ফজিলত: যে ব্যক্তি উক্ত দোয়াটি সকাল-সন্ধ্যা পাঠ করবে আল্লাহপাক তার সমস্ত ঋণ ও দুশ্চিন্তা দূর করে দিবেন। সুনানে আবূদাউদ : ১৫৫৫

হালাল রুজি ও ঋণ পরিশোধের দোয়া:

«اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكِ عَمَّنْ سِوَاكَ»

বাংলা উচ্চারণ: “আল্লাহুম্মাক ফিনী বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনী বিফাদলিকা আম ছিওয়াক।”

অর্থ: হে আল্লাহ! আপনি আমাকে হালাল রিজিক দিয়ে হারাম থেকে হেফাজত করুন, এবং আপনার বিশেষ অনুগ্রহে অন্যদের থেকে আমাকে অমুখাপেক্ষী বানিয়ে দিন।

ফজিলত: কেউ যদি এই দোয়াটি পড়ে তাহলে তার ওপর পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তা‘আলা তা আদায় করে দিবেন। -সুনানে তিরমিযি : ৩৫৬৩

সাইয়্যিদুল ইসতিগফার:

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَّا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِر لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

বাংলা উচ্চারণ: “আল্লাহুম্মা আন্তা রাব্বী লা-ইলাহা ইল্লা আন্তা খালাক্বতানী ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা- আহ্দিকা ওয়া ওয়া’দিকা মাস্তাতা’তু আঊ-যুবিকা মিন শাররী মা সানা’তু আবূউ লাকা বিনি’মাতিকা আলাইয়্যা ওয়া আবূউ বিযান্বি ফাগ্ফিরলী ফাইন্নাহু লা ইয়াগ্ফিরুয্ যুনূবা ইল্লা আন্তা।”

অর্থ: হে আল্লাহ! আপনি আমার প্রতিপালক। আপনি ব্যতীত আর কোন উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন। আর আমি আপনার গোলাম। আমি আপনার ওয়াদা-প্রতিশ্রুতির ওপর আছি যথাসম্ভব। আমি আমার কৃতকর্মের অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি। আমি আমার উপর আপনার অনুগ্রহ স্বীকার করছি। আবার আমার গুনাহের কথাও স্বীকার করছি। অতএব, আমাকে ক্ষমা করে দিন। কারণ, আপনি ব্যতীত আর কেউ গুনাহসমূহ ক্ষমা করতে পারবে না।

ফজিলত: হযরত শাদ্দাদ বিন আওস রাদি. হতে বর্ণিত, তিনি বলেন, হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে দিনের শুরুতে সাইয়্যিদুল ইস্তেসফার পাঠ করবে, সে ঐ দিনে ইন্তিকাল করলে জান্নাতী হবে, আর যদি সন্ধ্যায় পাঠ করে এবং এ রাতেই তার ইন্তিকাল হয়, তাহলে সে জান্নাতী হবে। সহিহ বুখারী : ৬৩০৬

আয়াতুল কুরসী:

اَللّٰهُ لَآ اِلٰهَ اِلَّا ھُوَ ۚ اَلْـحَيُّ الْقَيُّوْمُ ڬ لَا تَاْخُذُهٗ سِـنَةٌ وَّلَا نَوْمٌ ۭ لَهٗ مَا فِي السَّمٰوٰتِ وَمَا فِي الْاَرْضِ ۭ مَنْ ذَا الَّذِيْ يَشْفَعُ عِنْدَهٗٓ اِلَّا بِاِذْنِهٖ ۭ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَھُمْ ۚ وَلَا يُحِيْطُوْنَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهٖٓ اِلَّا بِمَا شَاۗءَ ۚ وَسِعَ كُرْسِـيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ ۚ وَلَا يَـــــُٔـــوْدُهٗ حِفْظُهُمَا ۚ وَھُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ ٢٥٥؁ ﴾.

বাংলা উচ্চারণ: “আল্লাহু লা-ইলাহা ইল্লা- হুওয়াল হাইয়্যুল কায়্যূম, লা-তা’খুযুহু সিনাতুওঁ ওয়ালা নাউম। লাহু মা-ফিস্ সামাওয়াতি ওয়ামা ফিল্ আরদি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বি ইয্নিহি। ইয়া’লামু মা- বাইনা আইদীহিম ওয়ামা খল্ফাহুম ওয়ালা ইউহীতূনা বিশাইয়িম্ মিন ইল্মিহী ইল্লা- বিমা শা-আ। ওয়াসিআ কুরসিয়্যুহুস্ সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালা ইয়াঊদুহু হিফযুুহুমা,ওয়াহুওয়াল আলিয়্যুল আযীম।”

ফজিলত: হযরত আবু উমামা রাদি. থেকে বর্ণিত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসী পাঠ করবে, তার জান্নাতে প্রবেশ করায় মৃত্যু ব্যতীত আর কোন কিছু অন্তরায় থাকবে না। -মু‘জাম তাবারানি : ২৮২২

দুনিয়া ও আখিরাতের প্রশান্তির জন্য দোয়া (১ বার):

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ: فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي، وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي، وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَينِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي».

বাংলা উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল ‘আফওয়া ওয়াল- ‘আ-ফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আ-খিরাতি। আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল ‘আফওয়া ওয়াল-‘আ-ফিয়াতা ফী দ্বীনী ওয়াদুনইয়াইয়া, ওয়া আহ্‌লী ওয়া মা-লী, আল্লা-হুম্মাসতুর ‘আওরা-তী ওয়া আ-মিন রাও‘আ-তি। আল্লা-হুম্মাহফাযনী মিম্বাইনি ইয়াদাইয়্যা ওয়া মিন খালফী ওয়া ‘আন ইয়ামীনী ওয়া শিমা-লী ওয়া মিন ফাওকী। ওয়া আ‘ঊযু বি‘আযামাতিকা আন উগতা-লা মিন তাহ্‌তী।

অর্থ: “হে আল্লাহ! আমি আপনার নিকট দুনিয়া ও আখেরাতে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষমা এবং নিরাপত্তা চাচ্ছি আমার দ্বীন, দুনিয়া, পরিবার ও অর্থ-সম্পদের। হে আল্লাহ! আপনি আমার গোপন ত্রুটিসমূহ ঢেকে রাখুন, আমার উদ্বিগ্নতাকে রূপান্তরিত করুন নিরাপত্তায়। হে আল্লাহ! আপনি আমাকে হেফাযত করুন আমার সামনের দিক থেকে, আমার পিছনের দিক থেকে, আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে এবং আমার উপরের দিক থেকে। আর আপনার মহত্ত্বের অসিলায় আশ্রয় চাই আমার নীচ থেকে হঠাৎ আক্রান্ত হওয়া থেকে”।

ফজিলত: ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যায় ও সকালে উপনীত হয়ে নিম্নোক্ত দোয়া পড়তেন। -আবূ দাউদ, নং ৫০৭৪; ইবন মাজাহ্‌, নং ৩৮৭১।

বিষধর প্রানীর ক্ষতি থেকে নিরাপত্তার দোয়া (৩ বার):

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

বাংলা উচ্চারণ: (আ‘ঊযু বি কালিমা-তিল্লা-হিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব)।

অর্থ: “আল্লাহ্‌র পরিপূর্ণ কালেমাসমূহের ওসিলায় আমি তাঁর নিকট তাঁর সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই।”

ফযিলত: যে ব্যক্তি বিকাল বেলা এই দোয়াটি ৩ বার পড়বে, সে রাতে কোন বিষধর প্রানী তার ক্ষতি করতে পারবে না। -আহমাদ ২/২৯০, নং ৭৮৯৮; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, নং ৫৯০; ইবনুস সুন্নী, নং ৬৮;

ঘুম থেকে ওঠার দোয়া

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

বাংলা উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাযী আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর

অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যুর (ঘুমের) পরে জীবন দান করেছেন এবং তাঁর কাছেই আমাদের ফিরে যাওয়া

ফজিলত: এই দোয়া পাঠের মাধ্যমে আল্লাহর প্রতি শোকরিয়া আদায় করা হয় এবং এটি একটি ইবাদত

ঘুমাতে যাওয়ার দোয়া

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

উচ্চারণ: আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া

অর্থ: “হে আল্লাহ! তোমার নামে আমি মৃত্যুবরণ করি (ঘুমাই) এবং তোমার নামেই জীবিত হই (জাগ্রত হই)”

দৈনন্দিন জীবনে দোয়া অভ্যাসে আনার উপায়

দৈনন্দিন জীবনে দোয়া অভ্যাসে আনা খুব কঠিন কিছু না। ছোট ছোট কিছু নিয়ম মেনে চললে ধীরে ধীরে এটি আমাদের জীবনের স্বাভাবিক একটি অভ্যাস হয়ে উঠতে পারে। নিয়মিত দোয়া করলে আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয় এবং জীবনের প্রতিটি কাজেও বরকত আসে।

নির্দিষ্ট সময় ঠিক করা

প্রতিদিন কিছু নির্দিষ্ট সময় দোয়া করার জন্য ঠিক করুন। যেমন-ফজরের নামাজের পর, ঘুমানোর আগে বা খাওয়ার আগে। এতে নিয়মিত অভ্যাস তৈরি হবে।

ছোট দোয়া দিয়ে শুরু করা

একসাথে অনেক দোয়া মুখস্থ করার চেষ্টা না করে ছোট ছোট দোয়া দিয়ে শুরু করুন।

অ্যাপ ব্যবহার করা

আমাদের “আমার দ্বীন হ্যাবিট ট্র্যাকার” অ্যাপটিতে বিভিন্ন সময়ের দোয়া রয়েছে। খুব সহজেই চাইলে আপনি দোয়াগুলো দেখে নিতে পারবেন।

দোয়ার অর্থ জানা

যে দোয়া পড়ছেন তার অর্থ জানার চেষ্টা করুন। অর্থ বুঝে পড়লে মনোযোগ বাড়ে এবং দোয়া পড়তে ভালো লাগে।

প্রতিদিন একটু করে শেখা

প্রতিদিন একটি করে নতুন দোয়া শেখার চেষ্টা করুন। ধীরে ধীরে অনেক দোয়া আপনার অভ্যাসে চলে আসবে।

পরিবারকে সাথে রাখা

পরিবারের সদস্যদের সাথে একসাথে দোয়া করলে আগ্রহ ও উৎসাহ আরও বাড়ে।

সাধারণ ভুল ও সতর্কতা

আল্লাহর কাছে বান্দার হৃদয়ের আকুতি প্রকাশের অন্যতম মাধ্যম হচ্ছে দোয়া। অন্যান্য ইবাদতের ন্যায় দোয়াও একটি ইবাদত। আল্লাহর নিকট বান্দার দোয়ার প্রয়োজনীয়তা অপরিসীম। রাসূল (সাঃ) দোয়াকে শ্রেষ্ঠ ইবাদত বলে আখ্যায়িত করেছেন। দোয়ার বদৌলতে আগত বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং অনাগত বিপদ থেকে দূরে থাকা যায়। কিন্তু দোয়ার পদ্ধতিগত ভুল-ভ্রান্তি থাকার কারণে কখনো দোয়া কবুল হয় না। কখনো বা দেরীতে কবুল হয়।

  • দুরূদ না পড়া: অনেকে আল্লাহ তা’য়ালার প্রশংসা করে দোয়া করলেও মহানবী (সা:) এর উপর দুরূদ পাঠ করেন না। যা করা একদম ই ঠিক নয়। দুরূদ পাঠ করে দোয়া করলে সে দোয়া তাড়াতাড়ি কবুল হয়।
  • দোয়ায় শিরকী অসীলা গ্রহণ করা : দোয়া হবে শুধু আল্লাহর নিকটে। দোয়ার মধ্যে মৃত ব্যক্তি, জিন, পাথর, গাছ-পালা, অথবা অন্য কোন অসীলা গ্রহণ করা হারাম। কেননা শিরকী অসীলা গ্রহণ করলে দোয়া কবুল হওয়ার পরিবর্তে সৎ আমলই বিনষ্ট হয়ে যাবে।
  • নিরাশ হয়ে দোয়া করাঃ প্রতিদিনের দোয়া গুলো করার সময় চিন্তা করা যাবে না যে আল্লাহ আপনাকে রক্ষা করতে পারবে না, বা আল্লাহ দোয়া কবুল করবে না। মনে বিশ্বাস রেখে আল্লাহর কাছে সকল দোয়া করতে হবে।
  • দোয়ায় তাড়াহুড়া করাঃ যে কোন দোয়া বা কিছু চাইতে হলে সুন্দর করে আল্লাহর কাছে চাইতে হবে। প্রতিদিনের দোয়া গুলো পড়ার সময়ও আস্তে ধীরে সুন্দর করে পড়তে হবে। তাড়াহুড়ো করা শয়তানের লক্ষ্মণ। যা আল্লাহ তায়ালা পছন্দ করেন না।

FAQ – বহুল জিজ্ঞাসিত প্রশ্নসমুহ

প্রশ্ন: সকাল থেকে রাত পর্যন্ত দোয়া পড়ার গুরুত্ব কী?

উত্তর: সকালে দোয়া দিয়ে দিন শুরু করলে আল্লাহর রহমত ও বরকত পাওয়া যায়। আবার রাতে ঘুমানোর আগে দোয়া পড়লে নিরাপত্তা ও শান্তি পাওয়া যায়। এতে পুরো দিনটাই আল্লাহর স্মরণে কাটে।

প্রশ্ন: আরবি না জানলে কি দোয়া করা যাবে?

উত্তর: হ্যাঁ, অবশ্যই করা যাবে। আরবি দোয়া পড়া উত্তম, তবে এর অর্থ বুঝে বাংলাতেও আল্লাহর কাছে দোয়া করা যায়। আল্লাহ বান্দার অন্তরের কথা জানেন।

প্রশ্ন: দোয়া পড়ার সময় কীভাবে মনোযোগ রাখা যায়?

উত্তর: দোয়া পড়ার সময় এর অর্থ বোঝার চেষ্টা করা উচিত। ধীরে ধীরে মনোযোগ দিয়ে পড়লে দোয়ার প্রতি ভালোবাসা বাড়ে এবং মনোযোগ ধরে রাখা সহজ হয়।

প্রশ্ন: দৈনন্দিন জীবনে দোয়া পড়ার অভ্যাস কীভাবে তৈরি করা যায়?

উত্তর: ছোট ছোট দোয়া দিয়ে শুরু করা ভালো। প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করে দোয়া পড়লে ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হয়।

প্রশ্ন: শিশুদের দোয়া শেখানোর সহজ উপায় কী?

উত্তর: শিশুদের ছোট ছোট দোয়া দিয়ে শুরু করা উচিত। গল্প করে বা সহজভাবে শেখালে তারা দ্রুত মনে রাখতে পারে এবং দোয়া পড়ার অভ্যাস গড়ে ওঠে।

প্রশ্ন: দোয়ার অর্থ জানা কেন গুরুত্বপূর্ণ?

উত্তর: দোয়ার অর্থ জানা থাকলে মানুষ বুঝে বুঝে দোয়া করতে পারে। এতে দোয়ার প্রতি মনোযোগ বাড়ে এবং দোয়া করার সময় হৃদয়ের অনুভূতিও গভীর হয়।

প্রশ্ন: দোয়া মানুষের জীবনে কী ধরনের প্রভাব ফেলে?

উত্তর: নিয়মিত দোয়া করলে মানুষের মনে শান্তি আসে এবং আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয়। এতে মানুষ বিপদে ধৈর্য ধরে এবং ভালো কাজের প্রতি আগ্রহ বাড়ে।